দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একের পর এক গল্পনির্ভর সিনেমায় কাজের মাধ্যমে কলকাতার সিনেমায় নিজের অবস্থান আরও দৃঢ় করে চলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সৃজিত মুখার্জির ‘পদাতিক’ দিয়ে ২০২৪ সালে পশ্চিমবাংলায় অভিষেকের পর থেকেই ওপার বাংলার নির্মাতাদের আস্থার জায়গা হয়ে উঠেছেন তিনি।
গত বছরের শেষ দিকে ব্রাত্য বসুর ‘শিকড়’ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার জানা গেলো এরই মধ্যে ‘আজাদি’ নামের আরেকটি টালিউড সিনেমার কাজও শেষ করেছেন চঞ্চল।
‘আজাদি’ পরিচালনা করছেন সুমন মুখোপাধ্যায়। এর আগে সুমন মুখোপাধ্যায় জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায়কে নির্মাণ করেন ‘পুতুল নাচের ইতিকথা’।
১৯৪৭ সালের দেশভাগকে প্রেক্ষাপট করে নির্মিত হচ্ছে ‘আজাদি’। সিনেমাটিতে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায়।
চঞ্চল চৌধুরী বলেন, ‘দেশভাগের খুব মানবিক একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আমি এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছি। গল্পে দেখা যাবে, দেশভাগের সময় যখন কেউ এপার বাংলায় আশ্রয় খুঁজছেন, আবার কেউ ওপার বাংলায় পাড়ি জমাচ্ছেন, ঠিক তখনই একটি খুনের ঘটনা ঘটে। সেই খুনের রহস্য উদ্ঘাটনে নামেন ওই পুলিশ কর্মকর্তা। ঘটে নানা ঘটনা।’
চঞ্চল আরও জানান, আগামী ১৫ এপ্রিল এই সিনেমার ডাবিংয়ের জন্য কলকাতায় যাচ্ছেন। এ ছাড়াও ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলা সাহিত্য ও সংস্কৃতির জনপ্রিয় আয়োজন ‘কেসিসি বৈঠকখানা’-তেও অংশ নেবেন তিনি।
জে আই